বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৯:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি ও আন্দুলিয়া বিওপির যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ টহল দল বিভিন্ন স্থান থেকে শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, কীটনাশক, চকলেট, কারেন্ট জাল এবং কসমেটিক্স জব্দ করে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “বিজিবি’র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এতে করে চোরাচালান চক্রের তৎপরতা কমে এসেছে এবং বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান দমনকল্পে বিজিবির এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং জব্দকৃত বিভিন্ন অবৈধ পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




















