১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৫

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ তরিকুল ইসলাম (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেফতারকৃত মোঃ তরিকুল ইসলাম (৪২) নড়াইল সদর থানাধীন পশ্চিম সীমাখালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে।

রবিবার (৩১ আগষ্ট) রাতে নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ খেয়াঘাট টু হাইওয়ে বাইপাস সড়কের সীমাখালী তেমাথার মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তরিকুল ইসলাম (৪২)কে গ্রেফতার করে।

এ সময় আসামির নিকট থেকে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আপডেট: ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫