অনিন্দ্য ইসলাম অমিতের শুভ জন্মদিনে বেনাপোল স্থলবন্দর এর সাধারণ শ্রমিকরা দোয়া মাহফিল
- আপডেট: ০৯:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৯৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর শুভ জন্মদিন উপলক্ষে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ শ্রমিকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪শে আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর কার্যালয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর শুভ জন্মদিন উপলক্ষে, সাধারণ শ্রমিক ও লিভার সদারসহ সকল কর্মকর্তারা তার জন্য দোয়া কামনা করেন।
এ সময় সাধারণ শ্রমিকরা জিয়া পরিবার ও তরিকুল ইসলাম এর পরিবার এর জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ বন্দরের লিভার সদ্দার ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।





















