শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১
- আপডেট: ০৭:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম লুৎফর সরদার (৬৫)। তিনি শার্শা থানার টেংরা উত্তরপাড়া গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে।
রোববার (১৭ আগস্ট ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের একটি দল টেংরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ কেজি গাঁজা উদ্ধারসহ লুৎফর সরদারকে হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিদর্শক শেখ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক লুৎফরের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ওই এলাকায় লুৎফর সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে আটকের ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।




















