১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শালিখায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৪২

শালিখা (মাগুরা) প্রতিনিধি :মাগুরার শালিখায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করে উপজেলা উদযাপন কমিটি। এসময় সনাতন নারীরা উলুধ্বনি দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাকে স্বাগত জানায়। শঙ্খ ধ্বনি, ঢাকঢোলের বাদ্য বাজনা নিয়ে উৎসবমুখর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্ম অবলম্বীরা।

১৭ আগষ্ট বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি হাজারো মানুষের অংশগ্রহণে পরিণত হয় মিলনমেলায়। বিভিন্ন সাজে সজ্জিত কৃষ্ণ ভক্তরা নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

উপজেলা কেন্দ্রীয় মন্দিরের ভক্ত অপরুপ সাহা জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন। এই দিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির ও বাসাবাড়িতে নানান ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেন।

Please Share This Post in Your Social Media

শালিখায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট: ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫