০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩৫ বোতল ফেন্সিডিল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৬৮

নিজস্ব প্রতিবেদক: চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শার্শার রুদ্রপুর ও পাচঁভূলাট সীমান্তে পরিচালিত পৃথক বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) আওতাধীন রুদ্রপুর ও পাঁচভূলাট সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। রুদ্রপুর বিওপি’র সদস্যরা উদ্ধার করেন ২৫ বোতল ফেনসিডিল, অপরদিকে পাঁচভূলাট বিওপি’র অভিযানে ধরা পড়ে আরও ১১০ বোতল।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, “সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে আমরা সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত।”

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩৫ বোতল ফেন্সিডিল আটক

আপডেট: ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫