০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ অবৈধ মালপত্র জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ১০১

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিল, মোটরসাইকেল, শাড়ি, মলম ও বিভিন্ন পোশাক সামগ্রীসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ আগস্ট-২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শাহজাদপুর, হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকা ঘিরে গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেনসিডিল, একটি মোটরসাইকেল, বেশ কিছু শাড়ি, মলম ও পোশাক সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৫ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান রোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। অন্যদিকে, আটককৃত অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ অবৈধ মালপত্র জব্দ

আপডেট: ০৯:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫