১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শার গোগা সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ৭৬

নিজস্ব প্রতিবেদক: চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শার্শার গোগা সীমান্তে পরিচালিত এক বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, “বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

বিজিবি’র এই চোরাচালানবিরোধী অভিযানে সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

শার্শার গোগা সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল জব্দ

আপডেট: ১১:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫