শিরোনাম:
পুটখালী সীমান্তে বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল উইন সিরেক্স কাফ সিরাপ জব্দ
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১৫৯

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় কাশির (Win Cerex Cough Syrup) জব্দ করেছেন।
বুধবার (১৩ আগস্ট-২০২৫) পুটখালী বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
তিনি জানান, “বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সদা প্রস্তুত।”
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।






















