শিরোনাম:
শার্শার বসতপুরের ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৩১৩

আব্দুল্লাহ আল-মামুন : যশোরের শার্শা উপজেলার বসতপুর কলোনি এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বসতপুর ১নং কলোনির মাঠসংলগ্ন কৃষক আজিজুর রহমানের ধানক্ষেত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আজিজুর ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন ও ইমদাদুল হক সংঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহলে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ধানক্ষেত থেকে অস্ত্র দুটি জব্দ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দুটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

























