০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় মশার কয়েলের আগুনে পুড়লো বসত বাড়ি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ১৯৫

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় এক দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গাবাদী পশুসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আজগর তরফদার উপজেলার দোহাকোলা ইউনিয়নের খুলশী গ্রামের আবু বক্কর তরফদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে গত (৮ মার্চ), রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লাগার সূত্রপাত হয়। পাশাপাশি ঘর থাকায় মূহুর্তের মধ্যে সেখান থেকে বসতঘরে আগুন ধরে যায়। আগুনে পুড়ে গোয়াল ঘরে থাকা ১টি গরু মারা যায়, অপর ১টি গরু দগ্ধ হয়েছে । ঘরে থাকা ধান-চাউল, আববাবপত্র সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘর, ঘরে থাকা ধান-চাউল, গৃহপালিত পশু আববাবপত্র সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এবিষয়ে

দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার জানান, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর আজগর তরফদারের সব কিছু। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে তার । বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারনা করা হচ্ছে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় মশার কয়েলের আগুনে পুড়লো বসত বাড়ি

আপডেট: ০৮:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫