শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন শার্শা উপজেলা ভেটেরিনারি সার্জন উম্মে হানী।
এ সময় উপস্থিত ছিলেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সামাজিক বনায়ন কেন্দ্র শার্শার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল মজিদ, মিল্ক ভিটার কর্মকর্তা এবং স্থানীয় খামারিরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।





















