০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৬

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় মহান বিজয় দিবস এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬-নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

​সভায় দিবস দু’টির নির্ধারিত কর্মসূচি পাঠ করে শোনানো হয় এবং উপস্থিত সবার কাছ থেকে উন্মুক্ত পরামর্শ গ্রহণ করা হয়। সূচনা পর্বে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এনসিপির সভাপতি জাহেদুল ইসলাম লাবু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

​বক্তাদের মতামত ও পরামর্শের আলোকে যথাযথ ভাবগাম্ভীর্য এবং শ্রদ্ধার সাথে দিবস দু’টি পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আপডেট: ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬