কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট: ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৪

নড়াইল প্রতিনিধি:কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে জেলা জামায়াতের সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারি আবুল বাশার, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদ, সহকারী সেক্রেটারি আয়ুব হোসেন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, অফিস সম্পাদক মুশফিকুর রহমান, ওলামা বিভাগের মাওলানা মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সাইফুল আবদার, ট্রাস্ট ও ফাউন্ডেশনের হেমায়েতুল হক হিমু, সমাজ কল্যাণ সম্পাদক জামিরুল হক টুটুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, পেশাজীবী বিভাগের ইবনে আব্দুল্লাহ, আইসিটি বিভাগের হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মানব সম্পদ বিভাগের মুহাম্মদ খিয়াম উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের ড. খান আব্দুস সোবহান, তা’লিমুল কোরআন বিভাগের মাওলানা তরিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম এবং দাওয়াহ ও প্রকাশনা বিভাগের মাওলানা রেজাউল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে আবারো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





















