১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কেশবপুরে HA ও AHI-দের মাসিক সভা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৪

মোঃ মঞ্জুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুর উপজেলায় শনিবার নভেম্বর’২৬ইং স্বাস্থ্য সহকারী (HA) ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের (AHI) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম, কর্মপরিকল্পনা ও পারস্পরিক সমন্বয়ের পাশাপাশি পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় AHI ও HI পদে পদোন্নতি প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মোঃ রেহেনেওয়াজ। তিনি পদোন্নতিপ্রাপ্তদের নতুন কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান এবং তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান। সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে পদোন্নতি প্রাপ্তদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

এ আয়োজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় কেশবপুর উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে HA ও AHI-দের মাসিক সভা অনুষ্ঠিত।

আপডেট: ১০:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬