১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি ছেলে গোপালগঞ্জে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার প্রধান আসামি ছেলে খায়রুল শেখকে (২৫) গ্রেফতার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) সদস্যরা।

শনিবার (১৪ নভেম্বর-২০২৬) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খায়রুল শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের মৃত আফছার শেখের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফছার শেখের সঙ্গে তাঁর ছেলে খায়রুল শেখের বিরোধ চলছিল। এর জেরে গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো বটি দিয়ে বাবার মাথায় কোপ দেন খায়রুল। এতে আফছার শেখ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও বটি দিয়ে বুকে কোপ দেওয়া হয়। এতে তাঁর বুকের হাড় ও মাংস কেটে ফুসফুস বেরিয়ে আসে। পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় সন্তান খায়রুল শেখসহ মোট তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

অভিযান শেষে গ্রেফতার খায়রুল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি ছেলে গোপালগঞ্জে গ্রেফতার

আপডেট: ১০:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬