১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা আরিকুল গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আরিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক। একটি নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর-২০২৬) বেলা ১১টা ৪৫ মিনিটে উপজেলার চটকাপোতা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আরিকুল ইসলাম চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন। গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা শার্শা থানার একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়। মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, আরিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে দুটি অস্ত্র মামলা ও দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতার আরিকুল ইসলামকে যথাযথ পুলিশ প্রহরায় শনিবার আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা আরিকুল গ্রেফতার

আপডেট: ০৯:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬