০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর-২০২৫) বিকেলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর আয়োজনে পৌর বিএনপির প্রধান কার্যালয়ে (স্থলবন্দর ৩ নম্বর গেটের সামনে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টুর সভাপতিত্বে যুবদলের নেতা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি রওশন আলী, বকুল মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, যশোর জেলা কৃষকদলের সদস্য মতিয়ার রহমান মতিন, ডাক্তার সিরাজুল ইসলাম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, খাদ্য বিষয়ক সম্পাদক মিলন হোসেন এবং বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট শ্রমিক সংগঠনের (কুলি) সভাপতি মোবারক হোসেন কালুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাহবুবা হক এতিমখানার হাফেজ মোঃ হাবিবুর রহমান৷ পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: ১১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬