০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব ও প্রযুক্তির ব্যবহারে এসব ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন উদ্ধারে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

থানাভিত্তিক উদ্ধার কার্যক্রমের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে ১৪টি, শিবগঞ্জ থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২২টি মোবাইল ফোন।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জেলা পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

আপডেট: ১০:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬