০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বেনাপোলে পুরোনো মামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে পুরোনো মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর-২০২৬) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন—বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মাহমুদ প্রিন্স (৪৩), বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজ আহম্মেদ (২১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আবদুর রহমান মিলন (৪০) এবং পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (৪২)।

পোর্ট থানা পুলিশ সূত্র জানায়, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামিদের গ্রেফতারে অভিযান চালান। এ সময় বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতার চার আসামিকে বুধবার (১১ নভেম্বর-২০২৬) পুলিশি পাহারায় বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে পুরোনো মামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

আপডেট: ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬