শিরোনাম:
পুটখালী বিজিবির অভিযানে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপগুলো ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















