নাভারণে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ
- আপডেট: ০৬:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর-২০২৬) বিকেলে শার্শা উপজেলার নাভারণে শার্শা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন যশোরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। যশোরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে তাঁর ত্যাগ ও অবদান কখনো ভোলার নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপি নেতা মুনছুর আলী ও মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, মোজাফফর উদ্দিন ও আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মুন্নি ইসলাম, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম ও জিয়াউর রহমান।
কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা যুবদলের সদস্য খায়রুজ্জামান সোহাগ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, শ্রমিক দল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা আল সেলিম রেজাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।





















