০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, চাদর, মসলা ও কসমেটিকস সামগ্রী।

বুধবার (০৪ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৫টি শাড়ি, ১১৭টি কম্বল, ১০টি চাদর, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিশ, ৪০টি চাটনি ও ৩ হাজার ২৭১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

জব্দ করা চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে বিজিবি।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৪:১০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬