০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

​ডিমলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৭

মোঃ রুবেল ইসলাম, ডিমলা উপজেলা প্রতিনিধ:
নীলফামারীর ডিমলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরুণকুমার মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃমামুনুর রশিদ এবং মাঠ সহকারি মহাদেব কুমার।

মাছ চাষের বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

​প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে সুষম খাদ্য প্রয়োগ এবং পুকুরের পানি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় স্থানীয় মৎস্যচাষী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন, যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে মাছের উৎপাদন বৃদ্ধি, পুকুর প্রস্তুতি, মাছের খাদ্যের তালিকা, মাছের বিভিন্ন ধরণের রোগ নিরাময় করা যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।জেলা মৎস্যু কর্মকর্তার সুপরামর্শকে মৎস্য চাষিরা সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

​ডিমলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬