১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ ভূমি অফিসে রেকর্ড সংশোধনে ভুয়া কাগজপত্র দাখিল ৭ দিনের কারাদন্ড

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদকঃ শিবগঞ্জ ভূমি অফিসে রেকর্ড সংশোধনে ভুয়া রায় ও ডিক্রির কপি দিয়ে শুনানি কালে মিথ্যা প্রমাণ হওয়ায় ২শটাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিবিধ কেসের শুনানি কালে বাদীপক্ষ বিজ্ঞ আদালতের রায় ও ডিক্রির আলোকে ১৪৩ ধারামতে রেকর্ড সংশোধনের আবেদন করলে কাগজপত্র বিশ্লেষণকালে দেখা যায়, বিজ্ঞ আদালতের রায় ও ডিক্রির ফটোকপি সন্দেহজনক। বিচারকের স্বাক্ষর নকল মনে হওয়ায় মামলার বাদী পক্ষ মোঃ রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে দাখিলকৃত রায় ও ডিক্রির কপি সঠিক নয়।

এ মামলার বিবাদী বিজ্ঞ আদালতের রায়ের কপি দাখিল করেন তাতে দেখা যায় বিজ্ঞ আদালত বাদীর আবেদন ডিসচার্জ করেন কিন্তু বাদী তার পক্ষে নিজস্ব তৈরিকৃত একতরফা রায়ের কপি দাখিল করে রেকর্ড সংশোধন এর আবেদন করেন। বাদী আসামি মো: রফিকুল ইসলাম পিতা আখতার উদ্দিন ঠিকানা চৈতন্যপুর, ধাইনগর শিবগঞ্জ শুনানি কালে তার দোষ স্বীকার করায় উম্মে সালমা রুমা সহকারী কমিশনার (ভূমি)

উপজেলা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড বিধি ১৮৬০ এ-র ১৮৮ ধারার বিধান মতে ২০০ টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় ভূমি অফিসে উপস্থিত সকলকে নকল কাগজ দ্বারা নামজারি এবং মিসকেসের আবেদন না করার জন্য বলা হয়।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জ ভূমি অফিসে রেকর্ড সংশোধনে ভুয়া কাগজপত্র দাখিল ৭ দিনের কারাদন্ড

আপডেট: ১১:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬