১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর খুলনা সফর: এমপি হেলালের নির্দেশনায় আজগড়া ইউনিয়নে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৫

খুলনা ব্যুরো:প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বর খুলনা সফরকে স্বাগত জানিয়ে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় এবং আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস মোল্লার উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত আনন্দ মিছিলটি আজগড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয়ভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানান।

এ সময় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য তৈরি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মিল্টন হোসেন মুন্সি, কালাম লস্কর ও লাজুক শেখ।

এ ছাড়া যুবদল নেতা মফিজ শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশে অংশ নেন।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরকে স্বাগত জানিয়ে বিভিন্ন পর্যায়ে কর্মসূচিও পালন করছেন দলীয় নেতাকর্মীরা।”

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর খুলনা সফর: এমপি হেলালের নির্দেশনায় আজগড়া ইউনিয়নে আনন্দ মিছিল

আপডেট: ১১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬