বেনাপোল পোর্ট থানার অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার-৪
- আপডেট: ০২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে পুরাতন মামলার আসামি, সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও পাসপোর্ট আইনের মামলার মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬) তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর পূর্বপাড়ার মো. মিনার হোসেন (২৯), খলশী গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন, সাদিপুর গ্রামের মো. সুজন হোসেন এবং বড়আচঁড়া গ্রামের মো. মিলন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটে সাদিপুর পূর্বপাড়া থেকে পুরাতন মামলার সন্দিগ্ধ আসামি মিনার হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
এ ছাড়া সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুজন হোসেন এবং পাসপোর্ট আইনের মামলার আসামি মিলনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃত চার আসামিকে মঙ্গলবার পুলিশ প্রহরায় বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।























