০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণসহ যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে ৮৭ লাখ টাকার স্বর্ণের তিনটি বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট-২০২৬) বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন পুটখালী বিজিবি ক্যাম্পের (বিওপি) সদস্যরা।

আটক যুবকের নাম মো. সুজন হোসেন (৩৪)। তিনি শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুজন হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবির হিসাবে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বার যশোর ট্রেজারি অফিসে এবং জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণসহ যুবক আটক

আপডেট: ০৭:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬