০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

উলাশীতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের মতিয়ার রহমানের বাড়ির সামনে উলাশী-জিরেনগাছা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আল আমিন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কাঠুরিয়া (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা ইমামুল হোসেন (২৬)-কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার ইমামুল হোসেন ওই গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

উলাশীতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট: ১২:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬