০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

মামলার ২৪ ঘণ্টার মধ্যে দিঘলিয়ার ট্রাকচাপায় তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকের চালক তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট-২০২৬) দিবাগত রাতে র‍্যাব-৬-এর সিপিএসসি ও ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নলডাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার তরিকুল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত (৩১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের পাকা সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪), নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর তিন আরোহী—সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), শ্যালিকা রুবিয়া খাতুন (১৬) এবং দুই বছর বয়সী শিশু মায়মুনা ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মামলার ২৪ ঘণ্টার মধ্যে দিঘলিয়ার ট্রাকচাপায় তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

আপডেট: ০৮:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬