বেনাপোলে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ
- আপডেট: ০৭:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট-২০২৬) ভোর ৪টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় উইনিক্স সিরাপ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরেই জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























