ডিহিতে ২০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
- আপডেট: ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল WINCEREX Cough Syrup উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ১০টা ৫৫ মিনিটে শার্শা থানার এসআই মো. সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডিহি ইউনিয়নের বেলতা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বেলতা গ্রামের জাকির কাহারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. রাব্বি হোসেন (২৬)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে ২০ বোতল WINCEREX Cough Syrup উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার রাব্বি হোসেন যশোর সদর (কোতোয়ালী) থানার সিতারামপুর গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।






















