০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী জাদুঘরে ফ্যাসিস্টি সরকারের নির্যাতন, ছাত্র-জনতার বিভিন্ন স্মৃতি ও দলিল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন জাদুঘরটি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং তৎকালীন দীর্ঘ শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের স্মৃতি সংরক্ষণ করে এই জাদুঘর গড়ে তোলা হয়েছে।

জাদুঘরে স্থান পেয়েছে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা স্মারক। পাশাপাশি গত ১৭ বছরের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্তও সংরক্ষণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬