০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

নাভারণে ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান (মাঝেরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছা. আম্বিয়া খাতুন (৫৪) নামে ওই নারীর নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার আম্বিয়া খাতুন নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মো. আকবর আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। পরে মামলার আলামতসহ তা শার্শা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আম্বিয়া খাতুনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

নাভারণে ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া গ্রেফতার

আপডেট: ০৭:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬