শিরোনাম:
শালিখা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সম্বর্ধনা প্রদান
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৬

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ ৪ আগস্ট মাগুরা জেলার শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হোসনে মোবারকের এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা শাখার সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অলিপ বিশ্বাস, আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, শ্রীবাস চন্দ্র, বাহারুল ইসলাম, সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান, প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ আশরাফুল আলম লিটন।
উল্লেখ্য তিনি শালিখা উপজেলা থেকে বদলি হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা পদায়ন হয়েছেন।






















