মাগুরায় চামড়া সংরক্ষণে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ সহযোগিতায় ৪০ হাজার চামড়া সংরক্ষণ
- আপডেট: ১০:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১

লক্ষণ কুমার মন্ডল : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাগুরায় দিনব্যাপি পশুর চামড়া সুরক্ষায় যথাযথ পদ্ধতিতে পশুর চামড়ায় লবন প্রয়োগ এবং শহরের চামড়া পরিবহনের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলার সদস্যরা বিশেষ কার্যক্রম পরিচালনা করেছেন।
মাগুরা জেলায় এ বছর প্রায় ৮০০০০ হাজার গবাদিপশু কোরবানি করা হয়েছে তার মধ্যে মাদ্রাসা ও বিভিন্ন এতিমখানার ৪০০০০ হাজারেরও বেশি চামড়া সংরক্ষণে আনসার ও ভিডিপি সদস্যরা সহযোগিতা প্রদান করেছে। মাগুরা জেলার ৪ টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক (টিআই) বৃন্দগণ সহযোগিতা করেছেন।
মাগুরা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ বছর চামড়া সংরক্ষণ ও পরিবহনে শৃঙ্খলা রক্ষায় মাগুরার ৪টি উপজেলার সর্বমোট ৫৩টি ডিউটি স্টেশন স্থাপন করা হয়। এসব স্টেশনে মোট ১৫৬ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছে।
তিনি আরও জানান কোরবানির চামড়া সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় এতে করে সরকারের কোটি কোটি টাকা লোকসান হয়। তাই জাতীয় সম্পদ পশুর চামড়ার গুনগত মান রক্ষায় এবং দেশের চামড়া শিল্পের অর্থনৈতিক ক্ষতি রোধে জেলা জুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।





















