চাঁপাইনবাবগঞ্জে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- আপডেট: ১২:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সভাকক্ষে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (ASRH) এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ বিষয়ক দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এছাড়াও বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন; ডাঃ এ,কে,এম শাহাব উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য এবং সহকারী পরিচালক (ক্লিনিক্যাল) ডাঃ আবু সাইদ মুহাম্মদ মাসুদ।
এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যঝুঁকি হ্রাস, প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান সময়ে তাদের মানসিক স্বাস্থ্যের যত্নে করণীয় ও পরামর্শ প্রদানের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’ (DASCOH Foundation)।
বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়নের ফলে প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীরা তাদের প্রজনন স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আরও সচেতন ও উপকৃত হবে।





















