০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চিকিৎসক সুরক্ষা আইন ও হামলাকারীদের শাস্তির দাবিতে মাগুরায় সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • /

​মাগুরা, প্রতিনিধিঃ শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসিরের ওপর বর্বরোচিত ও অনাকাঙ্ক্ষিত হামলার প্রতিবাদে মাগুরায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় চিকিৎসক সমাজ।

​আজ ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) বেলা ১১:০০ ঘটিকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মাগুরা জেলা শাখার যৌথ উদ্যোগে মাগুরা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. মাসুদুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা বিএমএ-এর সভাপতি প্রফেসর ডা. আলীমুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার, ডা. আব্দুল হাই এবং ইন্টার্নি চিকিৎসক নাইমুল।সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন:

​”বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীরা কঠোর পরিশ্রম করে মেডিকেলে পড়াশোনা শেষ করে এবং বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের সেবায় নিয়োজিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কর্মস্থলে এসে তারা ন্যূনতম নিরাপত্তা পাচ্ছে না। শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলা এর একটি নিকৃষ্ট উদাহরণ।

“​বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মাত্র ৩ মাস অতিবাহিত হওয়ার মধ্যেই দেশজুড়ে বিভিন্ন স্থানে ২৯ জন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিক্ষোভ সমাবেশ থেকে চিকিৎসকেরা অনতিবিলম্বে ডা. নাসিরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে দেশের সরকারি-বেসরকারি সকল হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে একটি কার্যকর আইন প্রণয়নের জোর দাবি তোলা হয়।

সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি অতিদ্রুত চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা না হয় এবং হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তবে দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা সচল রাখার স্বার্থে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় আগামীতে দেশের সকল চিকিৎসকদের সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​বিক্ষোভ সমাবেশে মাগুরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের বিপুল সংখ্যক জ্যেষ্ঠ চিকিৎসক, ইন্টার্নি চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

চিকিৎসক সুরক্ষা আইন ও হামলাকারীদের শাস্তির দাবিতে মাগুরায় সমাবেশ

আপডেট: ০৮:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬