১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মাগুরায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র-কার্তুজ ও ককটেলসহ গ্রেফতার-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুইটি শর্টগানের সীসা কার্তুজ ও চারটি হাসুয়াসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

গ্রেফতার ব্যক্তি হলেন সদর থানার রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে মোঃ নাইম (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা সদর থানার রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রমের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নাইমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুইটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুইটি শর্টগানের সীসা কার্তুজ এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে নিয়মিত মামলা দায়েরের পর গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র-কার্তুজ ও ককটেলসহ গ্রেফতার-১

আপডেট: ১২:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬