০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শালিখায় সৎ ছেলেকে হাতুড়ি পিটুনিঃ থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ১৩

শালিখা(মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় ৫ বছরের এক শিশু সন্তানকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো: মিকাইল শেখ বাদী হয়ে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শালিখা উপজেলার তালখড়ি গ্রামের বাসিন্দা মো: মিকাইল শেখের প্রথম স্ত্রী চার বছর আগে চলে যাওয়ার পর তিনি পিনজিরা খাতুন (২৫) নামক এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। মিকাইল শেখের প্রথম পক্ষের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম নূর মোহাম্মদ।অভিযোগে উল্লেখ করা হয়, বিবাহের পর থেকেই সৎ মা পিনজিরা খাতুন শিশু নূর মোহাম্মদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার সময় পিনজিরা খাতুন তুচ্ছ ঘটনায় শিশুটিকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

​ভুক্তভোগী পিতা জানান, বিষয়টি নিয়ে তিনি পিনজিরা খাতুনের বোন তানজিরা খাতুন ও পিতা শফিয়ার গাজীকে জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মোবাইল ফোনে মিকাইল শেখকে অকথ্য ভাষায় গালি গালাজ ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন।এই ঘটনায় পিনজিরা খাতুনসহ তার পরিবারের আরও দুই সদস্যকে বিবাদী করে শালিখা থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী হিসেবে উজালা খাতুন ও অরবিন্দসহ স্থানীয় বেশ কয়েকজন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ​ভুক্তভোগী পিতা মিকাইল শেখ তার শিশু সন্তানের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

Please Share This Post in Your Social Media

শালিখায় সৎ ছেলেকে হাতুড়ি পিটুনিঃ থানায় অভিযোগ

আপডেট: ০৭:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬