০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা বলে চালানোর অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • /

চাপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার জামিলা (১৯)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাসিন্দা। তার স্বামী রিপন আলী, যিনি একই এলাকার আলমগীর কবিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তারের মৃত্যুর ঘটনাকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। তবে নিহতের দাবিসহ পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই স্বামী রিপন আলীসহ শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা বলে চালানোর অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

আপডেট: ০৫:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬