বাঘারপাড়ার (খাজুরা)কে” থানা করার দাবি এলাকাবাসির
- আপডেট: ০৪:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৫০

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাসীর দীর্ঘদিনে দাবি —খাজুরা থানা চাই! কিন্তু কেন তাদের এই দাবি’ কি কারণে বারবার তারা এমন দাবিতে মিটিং মিছিল করেন। তাদের এই দাবি কতটুকু যুক্তি যুক্ত।
সম্প্রতি, খাজুরা বাসি সেই সম্পর্কে কিছু যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেন, যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার প্রাণকেন্দ্র খাজুরা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম বেড়েছে—কিন্তু এখনো নেই একটি থানা!
জরুরি মুহূর্তে দূরের থানার ওপর নির্ভর করতে হয়, ফলে সেবা পেতে দেরি হচ্ছে, এতে ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে । এলাকাবাসীর বিশ্বাস, খাজুরায় থানা স্থাপন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং জনসাধারণ দ্রুত সেবা পাবে।
এছাড়া, এই খাজুরা এলাকায় রয়েছে কয়কটি কলেজ, স্কুল, মাদ্রাসা-যেখানে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। রয়েছে কয়েকটি ঐতিহ্যবাহী বাজার। কিন্তু, থানা এবং উপজেলা পরিষদ দুরে অবস্থিত হওয়ায় এসব প্রতিষ্ঠান গুলো নিয়ন্ত্রন অনেকটা বিঘ্নিত হয়।
তাদের দাবি খাজুরা আলাদা একটা থানা হলে মানুষের সেবা পেতে সহজ হবে। এতে করে এলাকার আইন শৃঙ্খলার উন্নতি হবে।






















