০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ১,৬৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালীগঞ্জ থানার খানজিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

র‍্যাব সূত্র জানায়, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার খানজিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ ইমরান হোসেন (২৯) ও মোঃ কামাল হোসেন (৪১) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই খানজিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ১,৬৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

আপডেট: ০৪:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬