১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল, আশা ভোসলের মৃত্যুতে রুনা লায়লা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • /

বিনোদন ডেস্ক : ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। তার মৃত্যুতে হতবাক তার ভক্ত-অনুরাগীরা। মানসিকভাবে আহত দেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। আশা ভোসলের মৃত্যুর খবর পাওয়ার পরপর শোক ও আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই শিল্পী।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুনা লায়লা বলেন, “পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে, আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।”

আশা ভোসলের সঙ্গে রুনা লায়লার ব্যক্তিগত সম্পর্ক মা-কন্যার মতো ছিল। তা স্মরণ করে রুনা লায়লা বলেন, “তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।”

স্মৃতিচারণ করে রুনা লায়লা বলেন, “আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে। কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।”

আফসোস করে রুনা লায়লা বলেন, “যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের নয়।”

বলে রাখা ভালো, রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী।

Please Share This Post in Your Social Media

আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল, আশা ভোসলের মৃত্যুতে রুনা লায়লা

আপডেট: ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬