০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গরমে তেল পাম্পে লাইনে দাঁড়ানো চালকদের শরবত দিলেন যুবদল নেতা ইমদাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপদাহে দেশের বিভিন্ন স্থানের মতো বেনাপোলেও তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন চোখে পড়ছে।

প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। এমন পরিস্থিতিতে পিপাসায় কাতর হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ।

জানা যায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেনাপোলের মিলন অ্যান্ড সন্স ও বেনাপোল ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। প্রচণ্ড গরমে রোদে পুড়ে তারা পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। বিষয়টি লক্ষ্য করে ইমদাদুল হক ইমদা নিজ উদ্যোগে সেখানে উপস্থিত চালকদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান ভুক্তভোগীরা।

এ বিষয়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “প্রচণ্ড রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে হিটস্ট্রোক বা পানিশূন্যতার ঝুঁকি থাকে। ঠান্ডা শরবত পান করানোর মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। সেই চিন্তা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।”

বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদের জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার মূল লক্ষ্য হওয়া উচিত।”

ভবেরবেড় ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রমিক নেতা হান্নান বলেন, “এই গরমে রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা করতে হয় চালকদের। তখন তারা তৃষ্ণায় পানির জন্য ছটফট করেন। এমন সময় নিরাপদ পানি ও সুপেয় শরবত সত্যিই বড় স্বস্তি দেয়। ইমদাদের মতো অন্যদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।”

তিনি আরও জানান, গত ঈদুল ফিতরে ইমদাদুল হক ইমদাদ নীরবে প্রায় ১৫ শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন। পাশাপাশি তিনি নিয়মিতভাবে এলাকার অসহায় মানুষ ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করে আসছেন এবং কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান।
স্থানীয়দের মতে, তীব্র গরমে এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

গরমে তেল পাম্পে লাইনে দাঁড়ানো চালকদের শরবত দিলেন যুবদল নেতা ইমদাদ

আপডেট: ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬