০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ফিকচার ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১৭

সাব্বির হোসেন : ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে জার্সি উন্মোচন ও খেলার ফিকচার ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝিকরগাছার ডায়মন্ড প্লাজা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য সাবিরা নাজমুল।

এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি উন্মোচনের পাশাপাশি খেলার ফিকচার ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং মাদকমুক্ত, সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ফিকচার ঘোষণা

আপডেট: ১১:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬