অসুস্থ এমপি সাবিরা নাজমুল মুন্নিকে দেখতে শার্শা ও বেনাপোল বিএনপির নেতারা
- আপডেট: ০৯:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ২৫

নিজস্ব প্রতিবেদক: নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ঝিকরগাছা ও শার্শা উপজেলার উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি সাবিরা নাজমুল মুন্নির অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেছেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (১৯ জুলাই-২০২৬) সন্ধ্যায় নেতারা ঝিকরগাছায় অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর উদ্যোগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, “এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে এমপি সাবিরা নাজমুল মুন্নি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি শিগগিরই সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।”

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু ও আলহাজ্ব আবদার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান এবং বেনাপোল পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুর সবুর, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইছাহক মিয়া, ০২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইয়ার আলীসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে বিএনপি নেতারা কিছু সময় সংসদ সদস্যের পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় এমপি সাবিরা নাজমুল মুন্নিও তাকে দেখতে আসা দলীয় নেতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















