০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বেনাপোলে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার, প্রধান আসামি পলাতক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

তবে অভিযানের সময় মামলার প্রধান আসামি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানার নারায়ণপুর (কেলেরকান্দা) গ্রামের পলাতক আসামি ফিরোজের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাড়ির শয়নকক্ষ থেকে সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫)-কে আটক করা হয়।

পরে নারী পুলিশের সহায়তায় শালীনতা বজায় রেখে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তবে এ সময় মামলার প্রধান আসামি ফিরোজ সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সালমা খাতুন (৩৮) পলাতক আসামি ফিরোজের স্ত্রী এবং আমেনা খাতুনের (৪৫) স্বামী শহিদ হোসেন। উভয়ের বাড়ি বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর (কেলেরকান্দা) গ্রামে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে রোববার (১৯ জুলাই) পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক প্রধান আসামি ফিরোজকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার, প্রধান আসামি পলাতক

আপডেট: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬