পুটখালী বিজিবির অভিযানে ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক
- আপডেট: ০৪:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জুলাই-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালানি পণ্য, মাদক ও পাচারচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















