বাঘারপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি-ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট: ০৮:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৬

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নে অবস্থিত মোবারক আলী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে এদিন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফিলিং স্টেশনটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে ব্যারেলের মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রল ও অকটেন বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
এসময়, দোষ স্বীকার করায় ফিলিং স্টেশনের মালিককে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এঘটনায়, সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেন, ভ্রাম্যমান আদালত কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
এদিকে, প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে নিয়মিত অভিযান চালিয়ে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।





















